শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:০৪
শিরোনাম :
ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন দেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী মানুষের হৃদয়ে অনাদিকাল বেঁচে থাকবেন আল্লামা সাঈদী: ডা. শফিকুর রহমান মধ্যপ্রাচ্যে মার্কিন নতুন রণতরী, হরমুজে টানা অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

ফুলবাড়ীতে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ ও মাস্ক বিতরণ

মোস্তাফিজের রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সুযোগ্যকণ্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ও কুড়িগ্রাম জেলা শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়নের নির্দেশনায় ফুলবাড়ী উপজেলা শাখা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

১৪ জুলাই বুধবার বিকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা উপজেলার সদর ইউনিয়নের ফকিরের কুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাঁকা জায়গায় বিভিন্ন প্রজাতির একশত দুই টি গাছের চারা রোপণ করেন।
বৃক্ষ রোপণ করার পরপরই ছাত্রলীগ নেতাকর্মীরা ফুলবাড়ী উপজেলা সদর ও দাসিয়ারছড়ার কালিলহাট বাজারে মাস্ক বিতরণ করেন। মাস্ক বিতরণকালে করোনায় সংক্রমনের ঝুঁকি এড়াতে মাস্ক পরিধানসহ যথাযথ ভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসচেতনতা মূলক প্রচারণাও চালান ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এসময় ছাত্রলীগ নেতা মেহেদী হাসান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জননেত্রী শেখ হাসিনা এবং জেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়ন ভাইয়ের নির্দেশনায় আমরা আজকে গৃহীত কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করলাম। ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে আগামীদিনেও মানবতার সেবায় ও কল্যাণে কাজ করে যাবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।