শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:৫৪
শিরোনাম :
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অসহায় হেলেনার পাশে ইউএনও ফরিদা, উপহার পেলেন রেইনকোট-মোবাইল-খাবার অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন বরিশালের নবাগত ডিআইজি র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন

বরিশালে ৪৮ ইউপি সদস্যর শপথ গ্রহণ

শামীম আহমেদ  বরিশালে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এর নব- নির্বাচিত ইউপি সদস্যদের (মেম্বার) শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ই) জুলাই সকালে বরিশাল সদর উপজেলা অফিসের হল রুমে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরিশাল সদরের ৪ টি ইউনিয়নের ৩৬ জন সাধারণ ও ১২ জন সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট ৪৮ জন ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বহিী কর্মকর্তা মো. মুনিবুর রহমান।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এ্যাড. মাহবুবুর রহমান মধু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম। এয়াড়াও উপজেলা নির্বাচন কর্মকর্তা আ. মান্নানসহ অনান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শপথ পাঠ করানোর আগে সবাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন। একই সাথে নির্বাচিত সকল জনপ্রতিনিধিদের প্রতি উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। একই সাথে জনগনের সেবায় সঠিক ভাবে নিজেদের কাজ করার জন্য এবং দায়িত্ব পালনের প্রতি সজাগ দৃস্টি দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।