রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৬:৩৬
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ট্রাকচাপায় ৩ অটোরিকশাযাত্রী নিহত

ডেস্করিপোর্ট  ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে বোর্ড অফিস নামকস্থানে ট্রাকের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। আহত গুরুতর ৪ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুর ২ টায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কচুবাড়ি এলাকার মোস্তফা কামাল (৪০), চঞ্চল (৩৮) অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা, ঠাকুরগাঁও সদর উপেজলা কচুবাড়ি বোর্ড অফিস নামকস্থানে স্থানে পঞ্চগড় গামী একটি দ্রুতগামী ট্রাক ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন অটোর যাত্রী নিহত হয়। আরো গুরুতর আহত হয় ৪ জন। তাদেরকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আবাসিক অফিসার রাকিবুল আলম চয়ন বলেন, আহতদের শারীরিক অবস্থা গুরুতর। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম, সড়ক দূর্ঘটনায় হতাহতের কথা স্বীকার করেছেন।