সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৫:০৬
শিরোনাম :
পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

তজুমদ্দিনে কোরবানীর হাটে ভেটেরিনারী মেডিকেল টিম

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনে বিভিন্ন কোরবানীর পশুর হাট-বাজারে উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে ভেটেরিনারী মেডিকেল টিম বাজার মনিটরিং ও প্রাণিস্বাস্থ্যসেবা প্রদান করছেন। ক্ষতিকর রাসায়নিক/ষ্টেরয়েড (হরমোন) ব্যবহার করে মোটাতাজাকরণ গরু চিহ্নিতকরণ এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, হাটে হঠাৎ গবাদিপশু আসুস্থ হয়ে পড়লে চিকিৎসা সেবা প্রদান, অনলাইনে বিক্রির জন্য গবাদিপশুর ছবি আপলোড করা ও প্রাণিসম্পদ বিষয়ক বিভিন্ন পরামর্শ প্রদান করা গঠিত টিমের প্রধান কাজ।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকারের (পিএএ) নেতৃত্বে গঠিত টিমের অন্যান্য সদস্যরা হলেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ নাহিদুল ইসলাম, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, প্রাণিসম্পদ মাঠ সহকারী, ভেটেরিনারী মাঠ সহকারী, কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান, ভলান্টিয়ার ভ্যাক্সিনেটর।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার (পিএএ) বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানীর বাজার সামনে রেখে ক্রেতা-বিক্রেতার জন্য আমাদের এ কার্যক্রম। আমাদের এ কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য ঈদের আগের দিন পর্যন্ত পশুর হাটগুলোকে পর্যবেক্ষণের মাধ্যমে অসুস্থ, রোগাক্রান্ত কিংবা ক্ষতিকর রাসায়নিক হরমোন ব্যবহার করে মোটাতাজাকৃত গরু বিক্রয় বন্ধ হবে। এখন পর্যন্ত পশুর হাটগুলোতে কোন অসুস্থ ও ক্ষতিকর হরমোন প্রয়োগ করা গরু ছাগল পাওয়া যায়নি। হাট-বাজারগুলোতে মেডিকেল টিম পরিচালনা করায় ক্রেতা-বিক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি আরো জানান, উপজেলায় এ বছর ৯ হাজার ৫৬টি গবাদিপশু হৃষ্টপুষ্টকরণ করা হয়েছে। কিন্তু কোরবানির জন্য চাহিদা রয়েছে ৮ হাজার ৬০৩টি গবাদিপশু।