বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং, রাত ১০:০০
শিরোনাম :
সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা

কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর মানবিক ত্রাণ সামগ্রী বিতরণ

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর মানবিক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়া জেলা স্কুল মাঠে প্রধানমন্ত্রীর পাঠানো মানবিক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুবউল আলম হানিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় প্রধান অতিথি বলেন মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মায়ের মত দেশের মানুষকে ভালো বাসেন; করোনা কালে কোন ব্যাক্তি না খেয়ে মারা যাবে না। প্রধান অতিথি এ সময় করোনা মহামারী শেষ না হওয়া পর্যন্ত স্বাস্থ্য বিধি ও মাস্ক পরার প্রতি অধিক গুরুত্ব আরোপ করেন।

পরবর্তীতে কুষ্টিয়া-৩ আসনের এমপি মাহবুবউল আলম হানিফ সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে করোনা ভাইরাস সংক্রমণজনিত কারণে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়া কুষ্টিয়া জেলার সংস্কৃতিসেবীদের এক কালীন সহায়তার চেক প্রদান করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম বলেন প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী দ্রুত সময়ের মধ্যে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে পৌঁছে দেওয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

বিশেষ অতিথি মোঃ খাইরুল আলম পুলিশ সুপার কুষ্টিয়া বলেন লকডাউনের কারনে দীর্ঘদিন মানুষ কর্মহীন ছিল; ফলে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্তদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সদর উপজেলা চেয়ারম্যান প্রমুখ।