রবিবার, ৩রা মে, ২০২৬ ইং, সকাল ১১:১৯
শিরোনাম :
মে দিবসে জেলা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পরিস্থিতি শান্ত করতে পাকিস্তানের কাছে ইরানের নতুন প্রস্তাব সকল গনতান্ত্রিক আন্দোলনে শ্রমিক ও মেহনতী মানুষের অবদান সবথেকে বেশি : অ্যাডভোকেট হেলাল পর্যায়ক্রমে সব কল-কারখানা চালু করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন মির্জা আব্বাস প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী আরআরএফ কমান্ডেন্ট আব্দুস সালাম রিমনের বরিশাল কোতোয়ালি থানা পরিদর্শন বরিশালে আবাসিক হোটেলে অভিযান, নারীসহ আটক ৫

ঢাকা মহানগর উত্তর আ’লীগের সহ-সভাপতি হলেন ভোলার সন্তান মাহবুবুর রহমান হিরন

কামরুজ্জামান শাহীন,ভোলা  ভোলার ঐতিহ্যবাহী মিয়া পরিবারের কৃতিসন্তান আলহাজ¦ মাহবুবুর রহমান হিরনকে বাংলাদেশ আওয়ামীলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মনোনীত করা হয়েছে।

বুধবার(১৪ জুলাই) বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নিদের্শে তাকে ঢাকা মহানগর উত্তর আ’লীগের সহ-সভাপতি মনোনীত করা হয়।

আলহাজ¦ মাহবুবুর রহমান হিরন ছাত্র রাজনীতি শুরু করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ দিয়ে। পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনিবাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করেন। সে ভোলা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি’র দায়িত্ব মর্যাদা ও সুনামের সহিত পালন করেন এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্ব নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং প্রেসিডিয়াম সদস্য হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে যুব সমাজের মধ্যমনিতে পরিনত হন।

ভোলার এই ঐতিহ্যবাহী পরিবারের সন্তান আলহাজ¦ মাহবুবুর রহমান হিরনকে বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সঠিক মূল্যায়ন করায় ভোলাবাসীর মধ্যে আনন্দ-উল্লাস বিরাজ করছে। ভোলাবাসী আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

ভোলাবাসীর বিশ্বাস একদিন আওয়ামীলীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এই নেতার হাতে ধরে দ্বীপ জেলা ভোলার ১৮ লক্ষ মানুষের স্বপ্ন পূরণ হবে।