বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:৫০
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

বানিয়াচংয়ে পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

শাহ সুমন বানিয়াচং প্রতিনিধি  আসন্ন ঈদুল আযহা কে ঘিরে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবালায় বানিয়াচং থানা পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।ঈদকে নির্বিঘ্ন ও আনন্দময় করে তুলতে বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযানে নেমেছে।

এরই ধারাবাহিকতায় উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের পৈলারকান্দি গ্রামে বিশেষ চিরুনি অভিযান চালিয়ে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।১৫ জুলাই বৃহস্পতিবার দিনব্যাপী এইঅভিযানে ২ শতাধিক দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ফিকল,কুচার শলা,বল্লম,লাঠি ও ঢাল। হবিগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার এস এম মুরাদ আলী’র নির্দেশ বানিয়াচং উপজেলাকে দাংগা মুক্ত করা। নির্দেশ পেয়েই বানিয়াচং সার্কেলের হবিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রন্জন দে’র নেতৃত্বে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ও বানিয়াচং থানা পুলিশ টিম, সুজাতপুর তদন্তকেন্দ্র, বিথঙ্গল পুলিশ ফাড়ী ও পুলিশ লাইন্স হবিগঞ্জের রিজার্ভ ফোর্সসহ ১৫ নম্বর পৈলারকান্দি ইউপি’র পৈলারকান্দি গ্রামে দিন ব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।দেশিয় অস্ত্র উদ্ধারের পাশাপাশি এ সময় নিয়মিত মামলার ৩ জন পলাতক আসামীকে আটক করা হয়।

ইকরাম বাজারে স্থানীয় কামারদের দেশীয় অস্ত্রাদি না বানানোর জন্য কঠোর ভাবে সতর্ক করা হয়। বাজার কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় লোকজনদের সচেতন থাকতে বলা হয়। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে দেশীয় অস্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

এ ব্যাপারে বানিয়াচং থানা ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন, হবিগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মহোদয়ের স্পষ্ট নির্দেশ বানিয়াচংকে দাংগা মুক্ত করতে হবে। স্যারের নির্দেশ পেয়েই অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে।
এই অভিযান অব্যাহত থাকবে।

দাংগাকারীদের প্রতি পুলিশ প্রশাসনের কঠোর হুশিয়ারি। দাংগা করলে কেউই রেহাই পাবেননা আপনি যেই হোন না কেন।