বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং, দুপুর ১:০৯
শিরোনাম :
জামায়াতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা উত্তরে সেলিম, দক্ষিণে সাদিককে মেয়রপ্রার্থী করল জামায়াত আওয়ামী লীগ নেতা মামা খোকন আটক ১ মাসের সাজা এড়াতে ছয় মাস পলাতক, অবশেষে গ্রেপ্তার পুলিশ আসার খবরে ভবনের ছাদ থেকে লাফ, ওয়ার্ড আ’লীগ নেতার মৃত্যু জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি: মামুন-অর-রশিদ, সম্পাদক: আরিফুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়নের বিষয়ে অত্যন্ত আন্তরিক : রহমাতুল্লাহ অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মির, নিহত ২৪ ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

৪ ঘণ্টা পর বরিশাল-ঢাকা সহ দক্ষিণাঞ্চলের ১৭ রুটে বাস চলাচল স্বাভাবিক

ডেস্করিপোর্ট  আধিপত্য বিস্তার, দুই গ্রুপের সংঘর্ষ, মামলা ও বিচারের দাবিতে বরিশালের রুপাতলী ও নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে ১৭ রুটে বাস চলাচল সকাল থেকে বন্ধ থাকে প্রায় চার ঘণ্টা। এতে ভোগান্তিতে পড়েছে বাসস্ট্যান্ডে আটকা পড়া কয়েক হাজার যাত্রী।

যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে এবং মামলায় অভিযুক্তদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া আশ্বাসে বাস চলাচল স্বাভাবিক হয়।

আজ শুক্রবার (১৬ জুলাই) বেলা সোয়া ১ টার দিকে বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয় নিশ্চিত করেছেন রুপাতলী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাওছার হোসেন শিপন।

এ সময় তিনি জানান, বৃহস্পতিবার সকালে সুলতান মাহামুদ তার লোকজন নিয়ে আমাদের লোকজনের ওপর হামলা করেছেন। তাই সকাল থেকে দুপুর পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের আশ্বাসে বাস চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিক সূত্রে জানা গেছে, বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দুটি কমিটি নতুন ভাবে গঠন হয়। এরপর থেকে দুই গ্রুপের শ্রমিক নেতাদের মধ্যে বিভিন্ন সময় ছোটখাটো মারামারি ও উত্তেজনার ঘটনা ঘটে আসছিল।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে টার্মিনাল ভবনের নিচতলায় কাউন্টারের সামনে সুলতান মাহামুদ ও সহিদুল ইসলাম টিটুর নেতৃত্বাধীন কমিটির শ্রমিকদের সঙ্গে পরিমল চন্দ্র দাস ও শাহারিয়ার বাবুর নেতৃত্বাধীন কমিটির শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

এরপরে আহমেদ শাহরিয়ার বাবু বাদী হয়ে সুলতান মাহামুদসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেন।

এর আগে, বাস মালিক সমিতি ও নব শ্রমিক ইউনিয়ন যৌথ সিদ্ধান্তে সকাল ৮টার মধ্যে সাবেক রুপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধার সম্পাদক সুলতান মাহমুদ সহ সকল আসামীকে গ্রেফতারের আলটিমিটাম দিয়ে সাড়ে ৪ঘন্টা বাস চলাচল বন্ধ রাখা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল বৃহস্পতিবার।

আজ শুক্রবার সকাল ৮টার মধ্যে কোন হামলাকারী আসামীকে পুলিশ গ্রেফতার করতে না পারার প্রতিবাদে পুনরায় পটুয়াখালী মিনিবাস মালিক সমিতি ও বাস শ্রমিক ইউনিয়ন সকাল ৮টার পর দক্ষিণাঞ্চলের যাত্রীবাহি বাস সহ সকল ধরনের যান বাহন চলাচল বন্ধ করে দেয়।