রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:৫৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

গুলশানে নিজ বাসায় মেডিকেল ছাত্রীর আত্মহত্যা

ডেস্করিপোর্ট  রাজধানীর গুলশানের নিকেতনে বাসা থেকে ফারিয়া হায়দার (২১) নামের এক নারী মেডিকেল শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে ফারিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার জানিয়েছে, ফারিয়া আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে কিছু জানাতে পারেনি পরিবার।

ফারিয়া মালয়েশিয়ার একটি মেডিকেল কলেজে প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। করোনার কারণে তিনি দেশে অবস্থান করছিলেন। বাসায় থেকে তিনি অনলাইন ক্লাসে অংশ নিতেন।

ফারিয়ার বাবা আলম হায়দার গণমাধ্যমকে জানান, তার মেয়ে আত্মহত্যা করেছেন। তবে তিনি এর কারণ জানাননি।

তিনি আরও বলেন, গতকাল শুক্রবার রাতের খাবারের পর ঘুমিয়ে পড়েন ফারিয়া। সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তার মেয়ে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে এরই মধ্যে বিষয়টি জানানো হয়েছে।