মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, রাত ১০:৪০
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

পরিবার ও বন্ধুবান্ধবের সাথে ভাসমান পার্কে পার্টি দিলেন কিম জং উন

অনলাইন ডেস্ক  উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন পরিবার ও বন্ধুবান্ধবের সাথে পুননির্মিত ‘ভাসমান বিনোদন পার্কে’ পার্টি করেছেন বলে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম এনকে নিউজ এক প্রতিবেদনে দাবি করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের পর প্রথমবারের পর কিমের ওনসান ম্যানশনের ব্যক্তিগত বিচে ওই ‘ভাসমান বিনোদন পার্ক’টি নোঙর করা হয়। ২৬০ ফুট দৈর্ঘ্যের ওই নৌযানে আছে দুইটি টুইস্টিং ওয়াটারস্লাইড, বিশাল আকারের পুল আর বহুতল লাউঞ্জ।

৩৭ বছর বয়সী কিম জং উন চলতি বছরের মে মাসে জনসম্মুখে আসেননি। ওই সময় তিনি অসুস্থ ছিলেন বলে গুজব উঠেছিল। এই পার্টির ঘটনা সেই সময়কার বলে দাবি করছে এনকে নিউজ। মে মাসের ২৪ তারিখে নৌযানটিকে কিমের ব্যক্তিগত বিচে দেখা গিয়েছিল বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে কয়েকদিন আগেই দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতা কিম বাইয়িং কি গোয়েন্দাদের বরাত দিয়ে জানিয়েছেন, কিম জং উন অসুস্থ নন, তিনি ২০ কেজির মতো ওজন কমিয়েছেন।

কিম জং উনের বাবা কিম জং ইল ২০১১ সালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) মারা যান। এরপর উত্তর কোরিয়ার ক্ষমতায় বসেন কিম জং উন। ওই সময় ভারি গঠনের কিম জং উন বিশ্বে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেন।

কিমের স্বাস্থ্য জল্পনা একটি সাধারণ বিষয়। ২০১৪ সালে তিনি প্রায় ৬ সপ্তাহ দৃশ্যের বাইরে চলে যান। এরপর তাকে লাঠি হাতে হাঁটতে দেখা যায়। এর কয়েকদিন পর দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা দাবি করেন, গোড়ালি থেকে ফোঁড়া অপসারণে কিমের সার্জারি করা হয়েছে।

গত বছরের মার্চে উত্তর কোরিয়ার বসন্তকালীন সময়ে গুজব রটে যে, হার্ট সার্জারি করে কিম জং উন মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন। কিছু রিপোর্টে তার মৃত্যুরও খবর প্রকাশ করা হয়।

তবে কিম ফের সামনে আসার পর গ্রহণযোগ্য একটি সূত্র জানায়, করোনা মহামারিতে কিম নিজেকে কিছুটা বিচ্ছিন্ন করে পরিবারকে সময় দিচ্ছেন। পরিবারকে সময় দেওয়ার জন্যই কিম এই পার্টির আয়োজন করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।