মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৫:৫৬
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

ভোলায় যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি  ভোলার লালমোহনে সীমা আক্তার (২০) নামে এক যুবতীর গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮জুলাই) সকালে উপজেলার লর্ডহার্ডিঞ্জে ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সিদ্দিক মিয়ার বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।

নিহত সীমা আক্তার উপজেলার লর্ডহার্ডিঞ্জে ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সিদ্দিক মিয়ার বাড়ির সিদ্দিক মিয়ার কন্যা।

নিহত সীমার পিতা সিদ্দিক মিয়া জানান, তার ৪ ছেলে ও ১ মেয়ের মধ্যে সীমা চতুর্থ। প্রায় ৮/৯ মাস আগে ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর এলাকার আঃ হাইয়ের ছেলে মিরাজের সাথে সীমার বিয়ে হয়। বিয়ের পর থেকে মেয়ে সিমা তার জামাতাকে নিয়ে আমার বাড়িতেই থাকতো।

সকালেই কাজের উদ্দেশ্যে জামাতা বের হয়ে যায়, আর পাশের জমি থেকে গরুর ঘাস আনতে যায় সীমার মা আছমা বেগম।
বাড়ি ফিরে ঘরের সকল দরজা-জানালা বন্ধ পেয়ে আর মেয়েকে ডেকেও কোনো সারা না পেয়ে চিৎকার দেন তিনি।

তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে জানালা ভেঙ্গে বারন্দার চালের কাঠের সাথে যুবতীকে ঝুলন্তবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ বেলা পৌনে ১২টার দিকে গিয়ে যুবতীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন

লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুরর রহমান মুরাদ ঘটনার এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।