বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:১৩
শিরোনাম :
পূবালী ব্যাংকের উদ্যোগে বি এম কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ

পিরোজপুরে র‌্যাবের অভিযানে নতুন মাদক ‘আইস’ সহ মাদক সম্রাট মাসুম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  পিরোজপুর সদর উপজেলায় নতুন মাদক ‘ক্রিস্টাল মেথ বা আইস’সহ মাদক সম্রাট মো. মাসুম খান (২৭) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিযন (র‌্যাব ৮)।

শনিবার রাত টার দিকে পিরোজপুর সদর থানাধীন ওধনকাঠী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। যা রোববার (১৮ জুলাই) দুপুরে এক মেইল বার্তায় বরিশাল র‌্যাব-৮ এর সদর দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মো. মাসুম খান পিরোজপুর সদর উপজেলার ওধনকাঠী এলাকার মৃত মতিউর রহমান খানের ছেলে।

র‌্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওধনকাঠী এলাকা অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি মো. মাসুম খান পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া করে ধরে ফেলেন। এ সময় তার কাছ থেকে ১০ লাখ টাকা মূল্যের ১০০ গ্রাম ‘ক্রিস্টাল মেথ বা আইস’ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে অভিযানে নেতৃত্ব দেয়া র‌্যাব-৮ এর মেজর খালিদ হাসান জানান, বরিশাল বিভাগে এই প্রথমবারের মতো এ ধরনের মাদকের চালান জব্দ করা হয়েছে। আইস ইয়াবার চেয়ে শক্তিশালী। ইয়াবায় মিথাইল অ্যামফিটামিনের ব্যবহার হয় ২০ শতাংশ। আইস বা ক্রিস্টাল মেথে মিথাইল অ্যামফিটামিনের ব্যবহার শতভাগ। ১০ গ্রাম আইসের দাম ১ লাখ টাকা। প্রতিবার আইস সেবনে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও চীনে এই মাদকের ব্যবহার রয়েছে। এটি ধোঁয়ার মাধ্যমে, ট্যাবলেট আকারে বা ইনজেকশনের মতো সেবন করে মাদকাসক্ত ব্যক্তিরা। তবে মাদকটি অনেক ব্যয়বহুল হওয়ায় এখনো বরিশাল বিভাগে এর ব্যাপ্তি ততটা নয়।’

বিশ্বস্ত একটি সূত্রে জানাগেছে, পিরোজপুরের বিশিষ্ট মাদক সম্রাট মাসুম খান রাজ ওরফে কাউয়া মাসুম একজন গার্মেন্টস শ্রমিক হয়েও বিগত মাত্র পাঁচ বছরে কোটি কোটি টাকার মালিক ও ৫ নং টোনা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়ে ওঠা গল্প হয়তো এখানেই সমাপ্ত হবে। এই হাইব্রিড নেতার কারনে এলাকার মূল ধারার আওয়ামীলীগের নেতা কর্মীরা এতদিন কোনঠাসা হয়ে পরেছিল।এলাকার চিহ্নিত এ মাদক সম্রাট আওয়ামীলীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনের ব্যানারকে সামনে রেখে এলাকায় রমরমা মাদক ব্যাবসা চালিয়ে আসছিলো।তার গ্রেফতারের সংবাদে দলের ত্যাগী নেতা কর্মীরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান জানান, ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে থানায় মামলা করেছে।