মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:৫১
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

বরিশালে ভোজন রসিকদের জন্য চালু হলো “আড্ডাঘর” রেস্টুরেন্ট

ডেস্করিপোর্ট  বরিশালে ভোজন রসিকদের জন্য রকমারি খাবারের বাহারি সব আয়োজন নিয়ে চালু হলো আড্ডাঘর রেস্টুরেন্ট।

সোমবার (১৯ জুলাই) বিকেলে বরিশাল নগরীর কলেজ এভিনিউ, লেচুশাহ সড়ক বায়তুন নূর জামে মসজিদের পাশে আড্ডাঘর রেস্টুরেন্টের আনুষ্ঠানিক ভাবে ফিতাকেটে উদ্ধোধন করেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ।

ভোজনের প্রশ্নে বাঙালির জুড়ি মেলা ভার। প্রতি বেলায় কয়েক পদের খাবার না হলে যে আমাদের চলেই না।লকডাউন শিথিল হওয়ার পর সীমিত পরিসরে কিছু হোটেল-রেস্টুরেন্ট খুললেও পাল্টে গেছে আগের সম্পূর্ণ চিত্র। নতুন এক স্বাভাবিকতাকে মেনে নিয়েই চালু হয়েছে “আড্ডাঘর “রেস্টুরেন্ট। এখানে খাবারের মেনুতে থাকছে চিকেন বার্গার,বিফ বার্গার,চিকেন পিজ্জা,ভেজিটেবল মিক্স চাওমিন,পাস্তা,থাই স্যুপ,কর্ন স্যুপ,সাব স্যান্ডউইচ, চাইনিজ চিকেন কারি,ফালুদা,লেমন জুস,কোল্ড কফি সহ মোট ৮৫ প্রকার রকমারি খাবার।

পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।এ সময় আরও উপস্থিত ছিলেন,দৈনিক ইত্তেফাক পত্রিকার বরিশাল ব্যুরো চীফ শাহিন হাফিজ,দৈনিক বাংলার বনে পত্রিকার নির্বাহী সম্পাদক সাফিন আহমেদ রাতুল,দৈনিক যুগান্তর পত্রিকার রিপোর্টার তন্ময় তপু,দৈনিক জনবানী পত্রিকার বরিশাল প্রতিনিধি মোঃ কাইউম আহমেদ,দৈনিক বরিশাল মুখপত্র পত্রিকার সম্পাদক জি এম ফারুক লিটু,অনলাইন নিউজ পোর্টাল সকাল সংবাদ এর প্রকাশক সিহাব তোহা,আড্ডাঘর রেস্টুরেন্টের স্বত্তাধিকারী মোঃ মিজানুর রহমান জীবন,মোঃ শাওন খান প্রমুখ।