শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১০:৫০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

তজুমদ্দিনে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা আটক

তজুমদ্দিন প্রতিনিধি  ভোলার তজুমদ্দিনে মরণ নেশা ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে তজুমদ্দিন থানা পুলিশ। পরে পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে ভোলা জেল হাজতে প্রেরণ করেন।

থানা পুলিশ সুত্রে জান গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৮ টায় তজুমদ্দিন থানার এসআই মোঃ সামিম সর্দারের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার চাঁদপুর ইউনিয়নের মাহারকান্দি এলাকায় তজুমদ্দিন টু কুঞ্জেরহাট সড়কে নুরনবী মহাজনের পল্টি মুরগির দোকানের সামনে অভিযান পরিচালনা করেন।

এ সময় ৩২ পিজ ইয়াবা ইয়াবা ট্যাবলেটসহ দুই বিক্রেতাকে আটক করেন। আটক ইয়াবা বিক্রেতারা হলেন, বোরহানউদ্দিন উপজেলার টবগি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের কোব্বাত আলী হাওলাদার বাড়ির মোঃ আলমগীরের ছেলে মোঃ রুবেল হাওলাদার (২৭) ও একই ঠিকানার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ রিয়াজ হাওলাদার (৩৫)। পরে আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ০৪।

থানা সুত্রে আরো জানা যায়, আটক রুবেলের বিরুদ্ধে বরিশাল কোতয়ালী থানায় ২০১৬ সালের একটি হত্যা মামলা রয়েছে, মামলা নং ১৭। এ ছাড়াও বোরহানউদ্দিন থানায় মাদক মামলা নং ৩৪। তজুমদ্দিন থানায় ২০২০ সালের একটিসহ মোট ২টি মাদক মামলা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, মদকসহ আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।