শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ১১:০১
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

ঝালকাঠিতে মুসলিম নারীকে পবিত্র কোরআনুল কারীম উপহার দিলেন ইউএনও রুম্পা সিকদার

রিপোর্ট,ইমাম বিমান  ঝালকাঠি জেলার নলছিটিতে একজন মুসলিম নারী যিনি মাসে ৩০দিনের মধ্যে অধিকাংশ দিনই রোজা রাখেন একই সাথে নলছিটির কোথাও কোন নারীর মৃত্যু হলে ছুটে যান ঐ নারীকে বিনা পারিশ্রমিকে গোসল করাতে। অর্থাৎ মৃত নারীদের গোসল করাতে তিনি কোন প্রকার টাকা-পয়সা নেন না। এমনই এক মুসলমান ধার্মীক নারীকে পবিত্র কোরআনুল কারীম উপহার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুম্পা সিকদার।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকরাতরি কার্যালয়ে আজ ১৯ জুলাই দুপুরে উপহার হিসেবে একজন মুসলিম নারীকে পবিত্র কোরআনুল কারীম প্রদান করেন। মুসলিম নারীকে পবিত্র কোরআনুল কারীম উপহার প্রদান শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে Uno Nalchity Rumpa নামের থেকে একজন মুসলিম নারীকে পবিত্র কোরআনুল কারীম উপহার দেয়ার বিষয়টি তুলে ধরেন। তার দেয়া পোষ্টটি নিচে তুলে ধরা হলো। ‍ ” একদিন আগে এসে বলেছিলেন মা আমাকে একটা কোরআনুল কারীম দিবেন। আরবী,বাংলা দুটো লেখা হলেই ভালো হয়। আজ আসতে বলেছিলাম। কোনও কিছু খাওয়াতে চাইলে বলে আমি বেশিরভাগ সময় রোজা রাখি। আমার ছোট বেবিটার কথা কিভাবে জানে জানি না,তাকে দেখতে চায়,প্রাণভরে দোয়া করে,আমি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি “ ।

এ বিষয় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুম্পা সিকদারের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, এই নারী একজন ধার্মীক নারী । তাকে কিছুদিন আগে খাদ্য সামগ্রীও দিয়েছি, এর আগেও তিনি আমার কাছে একটি কোরআন শরীফ চেয়েছিলে তখনও আমি তাকে একটি কোরআনুল কারীম উপহার হিসেবে দিয়েছি। সেটি নষ্ট হওয়ায় গতকাল তিনি আমার কাছে এসে আরেকটি কোরআনুল কারীম চেয়েছেন আমি কোরআনুল কারীম সংগ্রহ করে আজ তার হাতে তুলে দিয়েছি।

সামাজিক যোযোগ মাধ্যম ফেইসবুকে প্রসংশা সহ তার প্রতি বিশেষ করে মুসলমানরা আল্লাহর নিকট দোয়া প্রর্থনা কামনা করে মন্তব্য প্রকাশ করেন। বর্তমানে ঐ নারীর বসত ঘরের অবস্থা একটু খারাপ আছে সে বিষয়ও ইউএনও তার বসত ঘরটি ঠিক করে দিবে বলে তাকে আশ্বাষ দেন।