সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, বিকাল ৪:১৩
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

করোনা : ব‌রিশা‌লে ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু

ডেস্করিপোর্ট  বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৮ জন মারা গেছেন। তাদের মধ্যে ৬ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিরা মারা গেছেন উপসর্গে। এদিকে ব‌রিশাল বিভা‌গে এই সম‌য়ে আক্রান্ত হ‌য়ে‌ছেন ৬১১ জন।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এই নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৯৩ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত‌দের ম‌ধ্যে ১৩ জন ব‌রিশাল শের ই বাংলা মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে চি‌কিৎসাধীন ছি‌লেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস মঙ্গলবার সকালে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বরিশাল জেলায় শনাক্তের সংখ্যা ২৬৩ জন, পটুয়াখালী‌তে ৬৩ জন, ভোলায় ৬৪, পি‌রোজপু‌রে ৬৩, বরগুনায় ৭৯ এবং ঝালকা‌ঠি‌তে ৭৯ জন। ব‌রিশাল বিভা‌গে মোট ক‌রোনা আক্রান্তের সংখ‌্যা ২৭ হাজার ৩৮৯ জন।

এদিকে ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ৩০০ বেড বি‌শিষ্ট ক‌রোনা ইউনিটে মঙ্গলবার ৩০৫ জন ভ‌র্তি র‌য়ে‌ছেন, যার ম‌ধ্যে ১১৫ জনের ক‌রোনা প‌জি‌টি‌ভ। গত ২৪ ঘণ্টায় এই ইউনিটে ৪৬ নতুন রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছেন। এই ইউনিটে চি‌কিৎসাধীন অবস্থায় সর্বমোট ৯৩৪ জনের মৃত‌্যু হ‌য়ে‌ছে।