সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং, দুপুর ১২:২৮
শিরোনাম :
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান গৌরনদীতে একসাথে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়া থানায় হামলাঃ দুই সাংবাদিককে আসামী করায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা

কাদের মির্জার উপহারের গরু-ছাগল ফেরত দিয়েছে কোম্পানীগঞ্জ থানা

ডেস্করিপোর্ট  ঈদুল আজহা উপলক্ষে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার পক্ষ থেকে দেওয়া ঈদ উপহারের কোরবানির গরু-ছাগল ফেরত দিয়েছে কোম্পানীগঞ্জ থানা।

সোমবার কোম্পানীগঞ্জ থানা থেকে উপহারের দেওয়া ওই গরু-ছাগল ফেরত দেওয়া হয়।

এ বিষয়ে জানতে সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার মোবাইলে কল করা হলে তার এক সহকারী ফোন রিসিভ করে বলেন- স্যার এখন বিশ্রামে আছেন। তিনি এখন কথা বলতে পারবেন না।

মঙ্গলবার বিকাল ৪টায় বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো.সাইফুদ্দিন আনোয়ার। তিনি জানান, ঈদুল আযহা উদযাপন করতে কোম্পানীগঞ্জ থানাতে মেয়র আব্দুল কাদের মির্জার ব্যক্তিগত পক্ষ থেকে ১টি গরু ও ১টি ছাগল পাঠানো হয়। তবে উপহারের গরু-ছাগল নিতে অপারগতা দেখালে তিনি লোক পাঠিয়ে ঈদ উপহারের গরু-ছাগল ফেরত নেন। তবে এ বিষয়ে আর বেশি কথা বলতে অনীহা দেখান ওসি।