বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:৫৩
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নিজের ব্যবহৃত রাইফেল দিয়ে মাথায় গুলি চালিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

ডেস্করিপোর্ট  মেহেরপুরে নিজের ব্যবহৃত রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন সাইফুল ইসলাম (২৭) নামের এক পুলিশ কনস্টেবল। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বুধবার (২১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে মুজিবনগরের রতনপুর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল কুষ্টিয়ার কুমারখালীর কবুরহাট গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

পুলিশ জানায়, পুলিশে কর্মরত অবস্থায় চলতি বছরের প্রথম দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুর গ্রামের ফরিদা খাতুনের সঙ্গে বিয়ে হয় সাইফুলের।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাসেম জানান, ডিউটিরত অবস্থায় নিজের ব্যবহৃত রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করেন সাইফুল ইসলাম। গুলির শব্দে পুলিশ ফাঁড়ির অন্যান্য সদস্যরা এগিয়ে গিয়ে তাকে পড়ে থাকতে দেখেন। এসময় হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় মেহেরপুর পুলিশ সুপারসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে তদন্ত করছেন। তদন্ত সাপেক্ষে ঘটনার বিস্তারিত জানানো হবে।