রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:৫৮
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

কুষ্টিয়ায় ঈদুল আযহা উপলক্ষে এসপি খাইরুল আলমের উদ্যোগে পুলিশ সদস্যদের সাথে প্রীতিভোজ

ডেস্করিপোর্ট  কুষ্টিয়ায় জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলমের উদ্যোগে পুলিশ লাইন্সে ঈদ-উল-আযহা’র নামাজ ও প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

বুধবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টায় পুলিশ লাইন্স, কুষ্টিয়া জামে মসজিদে পবিত্র ঈদ-উল-আযহা’র জামাত অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম জেলার সকল অফিসার, ফোর্স ও স্থানীয় মুসল্লীদের সাথে ঈদ-উল-আযহা’র নামাজ আদায় করেন। তিনি জেলা পুলিশের সকল সদস্য ও উপস্থিত মুসল্লীদের ঈদ-উল-আযহা’র শুভেচছা ও ঈদ মোবারক দিয়েছেন।


এ সময় তিনি ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ-উল-আযহা সকলের জীবনে অনাবিল সুখ, সমৃদ্ধি বয়ে আনবে বলে প্রত্যাশা করেন এবং করোনাকালীন সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি অধিক গুরুত্ব আরোপ করেন।

পরবর্তীতে বুধবার (২১ জুলাই) দুপুর ১টা ৩০ ঘটিকায় কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্স মেসে ঈদ-উল-আযহা উপলক্ষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ শেখ আবু তাহের প্রধান অতিথি হিসেবে প্রীতিভোজে অংশ গ্রহণ করেন।

এ ছাড়াও পুলিশ লাইন্স মেসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইদুল ইসলাম, জেলা প্রশাসক, কুষ্টিয়া, মোঃ ইদ্রিস আলী, যুগ্ম পরিচালক, এনএসআই, মোঃ রাখিবুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ, শহীদ আবু সরোয়ার, পুলিশ সুপার, পিবিআই, কুষ্টিয়া পুনাক সভানেত্রী দিলরুবা আলম (সহধর্মিণী পুলিশ সুপার, কুষ্টিয়া) ও কুষ্টিয়া পুনাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পুলিশ সুপার কুষ্টিয়া মোঃ খাইরুল আলম প্রীতিভোজে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও পুলিশ সদস্যদের ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক ও ধন্যবাদ জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়াসহ কুষ্টিয়া পুলিশ লাইন্সের সকল র‍্যাংকের অফিসার ও ফোর্স।