মঙ্গলবার, ৩১শে আগস্ট, ২০২৬ ইং, রাত ২:১৬
শিরোনাম :
পদ্মা সেতুতে বাস উল্টে নারী-শিশুসহ আহত ৮ ডা. অমিতাভের কাছে তিনটি স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ হাজারো রোগী জিম্মি, মন্ত্রণালয়ে অভিযোগ শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নূর নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন সীমান্ত সুরক্ষায় বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর নির্দেশ কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা সারাদেশে বৃষ্টির পূর্বাভাস, থাকতে পারে আরও পাঁচ দিন তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

করোনা : বরিশালে একদিনে শনাক্ত ১৪৯, মৃত্যু ১৪

ডেস্করিপোর্ট  বরিশাল বিভাগের ৬ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮১২ জনে।

পাশাপাশি একই সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ৬ জন এবং করোনা ওয়ার্ডে ৪ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে গেল ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে ব‌রিশা‌লে ১ জন, পটুয়াখালীতে ১ জন, ভোলায় ১ জন, পিরোজপুরে ২ জন এবং বরগুনায় ৩ জনসহ মোট ৮ জন করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে। যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪০৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, মোট আক্রান্ত ২৭ হাজার ৮১২ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৩৮ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন ৯৭ জন নিয়ে মোট ১১ হাজার ৮৪৪ জন, পটুয়াখালী জেলায় নতুন ২ জন নিয়ে মোট ৩ হাজার ৪৩৪ জন, ভোলা জেলায় নতুন ২০ জনসহ মোট ২ হাজার ৭৭৭ জন, পিরোজপুর জেলায় নতুন ২১ জনসহ মোট ৩ হাজার ৮৪৬ জন, বরগুনা জেলায় নতুন ৯ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ৩৮৩ জন এবং ঝালকাঠি জেলায় নতুন শনাক্ত না থাকায়, মোট শনা‌ক্তের সংখ্যা ৩ হাজার ৫২৮ জন।

এদিকে শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ছয়জনের এবং করোনা ওয়ার্ডে চারজনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধুমাত্র শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৬৯৬ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২৬২ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৬৯৬ জনের মধ্যে ৫৯ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ১৮ জন ও করোনা ওয়ার্ডে ১৬ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২৬৬ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১৬৬ জন করোনা ওয়ার্ডে এবং ১০০ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৮৮ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৫২.৬৫ শতাংশ পজিটিভ শনাক্তের হার।