মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ১০:২৬
শিরোনাম :
বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

অনলাইন ডেস্ক  আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর মাঝেই তালেবানদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তারা। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ জুলাই) তথ্যটি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

আফগান সরকারি বাহিনীর বরাত দিয়ে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, আফগান সেনাবাহিনীকে সহযোগিতা করতেই বিমান হামলা চালানো। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

এক সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা আরও বলেন, আফগান বাহিনীকে সহযোগিতা করতে এ রকম হামলা আরও চালানো হবে। আর এটির বৈধতা দিয়েছেন মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি।

এর আগে বুধবার এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, তালেবানদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র আফগান নিরাপত্তা বাহিনী ও সরকারকে সহযোগিতা দেবে।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে বলেন, ইতিমধ্যে তালেবানরা আফগানিস্তানের ৪০০ এর অধিক এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। তবে জনবহুল প্রধান শহরগুলো নিয়ন্ত্রণে নিতে পারেনি তারা।