শনিবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, রাত ১:৪৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

মহারাষ্ট্রে ভূমিধস ও বন্যায় প্রাণহানি বেড়ে ১১২

অনলাইন ডেস্ক  মুষলধারে বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভারতের মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে এখন পর্যন্ত ১১২ জনের প্রাণহানি হয়েছে। নিচু অঞ্চলে কয়েক’শ গ্রাম বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার (২৩ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৫৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বন্যা কবলিত অঞ্চল থেকে লোকদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সাংবাদিকদের বলেন, অপ্রত্যাশিত অতি ভারী বৃষ্টিপাত অনেক জায়গায় ভূমিধসের সৃষ্টি করেছে এবং বন্যার তৈরি করেছে।

বাঁধ এবং নদীগুলো উপচে পড়ছে। আমরা বাঁধ থেকে জল ছেড়ে দিতে বাধ্য হচ্ছি। এবং আমরা নদীর তীরের নিকটবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছি, যোগ করেন তিনি।

বলেন, ভারতীয় নৌবাহিনী এবং সেনাবাহিনী উপকূলীয় অঞ্চলে উদ্ধার অভিযানে সহায়তা করছে।