শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, সন্ধ্যা ৭:২০
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

বকশীগঞ্জে লকডাউন কার্যকরে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জে কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শনিবার সকাল থেকে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চলমান লকডাউন কার্যকর করতে পথচারী, নিষেধাজ্ঞা অমান্য করে ঘর থেকে বের হওয়া, অকারণে শহরে ঘোরাঘুরি করা, মাস্ক ব্যবহার না করায় ১৫ জনকে নয় হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, সরকারের দেওয়া বিধি নিষেধ বাস্তবায়ন করতে উপজেলা প্রশাসন সব সময় তৎপর রয়েছে। আমরা মাঠে আছি, আপনারা ঘরে থাকুন। আপনার নিজের জীবন, পরিবারের কথা ভেবে হলেও আপনারা ঘরে থাকুন।
এসময় তিনি সকলকে ঘরে থাকার পরামর্শ প্রদান করেন এবং সরকারের দেওয়া নিষেধাজ্ঞা পালন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
বকশীগঞ্জ থানা পুলিশ, বিজিবি সদস্য ও বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।