শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৪:০১
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

বরিশালে মোবাইল কোর্টের অভিযানে ১৪৭ টি মামলা

ডেস্করিপোর্ট  দেশে করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা বাঁড়ার পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যা তাই সরকার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী আবারো ১৪ দিনের সরকারি বিধি-নিষেধ (লক ডাউন) ঘোষণা করেন সরকার তারই ধারাবাহিকতায় আজ ২৪ জুলাই শনিবার দিনব্যাপী বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় দফার সংক্রমণ প্রতিরোধে বরিশাল জেলা ও মহানগরীতে ১৪ দিনের বিধি-নিষেধ বাস্তবায়নে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে।

লকডাউন এর প্রথম দিনে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নেতৃত্বে বরিশাল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১৬ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

বরিশাল জেলায় দিনব্যাপী মোবাইল কোর্ট অভিযানে ১৪৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দন্ডবিধি ২৬৯ ধারার পৃথক মামলায় ১ লক্ষ ৪১ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়।

বরিশাল মহানগরীতে ৬ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে ৫৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে বিভিন্ন অপরাধে ৮৪ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন।

পাশাপাশি বরিশাল জেলার ১০ টি উপজেলায় অভিযান পরিচালনা করেন ১০ জন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি ৮৯ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে পৃথক মামলায় ৫৭ হাজার ৪৫০ টাকার জরিমানা আদায় করেন।