শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং, বিকাল ৫:৫৭
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়ালো

শামীম আহমেদ  বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে আইসোলেশন (অবজারবেশন)ওয়ার্ডে ১১ জন এবং করোনা ওয়ার্ডে ৪ জনের মৃত্যু হয়েছে।

আর এ নিয়ে গত বছরের শুরু থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ১ জনের। এরমধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৭শ ২৪ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২শ ৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৭শ ২৪ জনের মধ্যে ৬১ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি। আজ রোববার (২৫ জুলাই) দুপুরে হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ৩শ ৩০ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১শ ৩৬ জন করোনা ওয়ার্ডে এবং ১শ ৯৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া এ পর্যন্ত এ হাসপাতালের করোনা ৪ হাজার ১৭৫ আইসোলেশন ওয়ার্ডে এবং ১ হাজার ৮০৭ জন করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।যারমধ্যে আইসোলেশন ওয়ার্ড থেকে ৩ হাজার ২৫১ এবং করোনা ওয়ার্ড থেকে ১ হাজার ৪০১ জন রোগীকে ছাড়পত্র প্রদান করা হয়েছে।

উল্লেখ্য গত বছরের ১০ মার্চ শেবাচিম হাসপাতালের নতুন পাচতলা বিশিষ্ট ভবনে করোনা ইউনিটের যাত্রা শুরু হয় এবং ১৭ মার্চ থেকে এখানে রোগী ভর্তি হয়ে চিকিৎসাসেবা গ্রহল শুরু করেন।