রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং, সকাল ৬:২০
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

লকডাউন অমান্য করায় রাজধানীতে আরও ৫ শতাধিক গ্রেফতার

ডেস্করিপোর্ট  মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশব্যাপী কঠোর লকডাউন অমান্য করায় রাজধানীতে ৫ শতাধিক মানুষকে গ্রেফতার করেছে পুলিশ।

কঠোর লকডাউনের তৃতীয় দিন রোববার তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, লকডাউন অমান্য করায় গ্রেফতার করা হয়ে ৫৮৭ জনকে।

একই সঙ্গে ২৩৩ জনকে ১ লাখ ৯৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এদিকে ডিএমপি ট্রাফিক কর্তৃক ৫২১টি গাড়িকে ১২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে শনিবার রাজধানীতে ৩৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।