সোমবার, ২রা নভেম্বর, ২০২৬ ইং, দুপুর ১২:১৭
শিরোনাম :
সুরেন্দ্র ভবন ছাত্রাবাসে সিনিয়রের বিরুদ্ধে জুনিয়রকে স্টাম্প দিয়ে আঘাতের অভিযোগ শায়েস্তাবাদে জনগনের আস্থার প্রতীক বিএনপি নেতা চেয়ারম্যান প্রার্থী হেমায়েত হোসেন মুরাদ! বিএম কলেজে ছাত্রীদের জন্য পৃথক পাঠকক্ষ উদ্বোধন করলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী জাবের আহমেদ রাজধানীতে সাত রুটে কোম্পানিভিত্তিক ৮৬১ বাস চালু ৩ দাবিতে ৪ নভেম্বর মাঠে নামছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মেহেন্দিগঞ্জের পর এবার বাকেরগঞ্জে জামায়াতকর্মী সাজিয়ে ইসলামী আন্দোলনে যোগদানের নাটক দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা পেলেন ফ্রিল্যান্সার আসিফ আলী বরিশাল বোর্ডে ১১ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল,পাশের হার কমে ৪৪.৮৪ শতাংশ বরিশালে বি.এন.খান কলেজের নাম ব্যবহার করে সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ

বরিশালে করোনায় ২৪ ঘণ্টায় ১৮ জনের প্রাণহানি

ডেস্করিপোর্ট  বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে ৮৪১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যা নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৫২ জনে।

সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া করোনায় মৃতদের মধ্যে পিরোজপুরে এক, বরগুনায় সাতজনসহ মোট আট করোনা রোগীর মৃত্যু শনাক্ত হয়েছে, যা নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৪২৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, মোট আক্রান্ত ২৯ হাজার ৭৫২ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯৬৪ জন।

আক্রান্ত সংখ্যায় বরিশাল জেলায় নতুন ৩৮২ জন নিয়ে মোট ১২ হাজার ৬৮৪ জন, পটুয়াখালী জেলায় নতুন ১০৭ জন নিয়ে মোট তিন হাজার ৬৬৬ জন, ভোলা জেলায় নতুন ১৩৭ জনসহ মোট তিন হাজার ১০৬ জন, পিরোজপুর জেলায় নতুন ৭৬ জনসহ মোট চার হাজার ছয়জন, বরগুনা জেলায় নতুন ৭৯ জন নিয়ে মোট আক্রান্ত দুই হাজার ৫৮৬ জন এবং ঝালকাঠি জেলায় নতুন ৬০ জন নিয়ে মোট দাঁড়িয়েছে তিন হাজার ৭০৪ জন।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৩ জন ও করোনা ওয়ার্ডে ২৪ জন ভর্তি হয়েছেন।

করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২৮৩ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১৬৬ জন করোনা ওয়ার্ডে এবং ১১৭ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৯০ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৪৬.৮৪ শতাংশ পজিটিভ শনাক্তের হার।