বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৯:০৪
শিরোনাম :
বরিশালে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বকশীগঞ্জে লকডাউনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার ছবি তোলায় সাংবাদিকের উপর হামলা!

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি  জামালপুরের বকশীগঞ্জে লকডাউন চলাকালে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার ছবি তোলায় সাংবাদিক ও তার স্ত্রীর উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের মধ্য বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার লকডাউনের তৃতীয় দিনে মধ্য বাজারের বধুয়া গার্মেন্টস খোলা দেখে সেই গার্মেন্টেসের ছবি তুলেন ৭১ টেলিভিশনের বকশীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। এই ছবির তোলার কারণে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের উপর ক্ষিপ্ত হন বধুয়া গার্মেন্টসের মালিক সেলিম রেজা ও তার ছেলে রাসেল খন্দকার।

সোমবার দুপুর সোয়া ২ টার দিকে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম তার স্বাস্থ্যকর্মী স্ত্রীকে নিয়ে বাড়িতে ফিরছিলেন। তিনি ও তার স্ত্রী মধ্য বাজারে পৌছার সাথে সাথে সেলিম রেজা , তার ছেলে রাসেল খন্দকার ও শিপন তার লোকজন তাদের উপর হামলা চালায় । এসময় সাংবাদিক নাদিমকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং সাংবাদিক নাদিমকে মারধর করা হয়। এছাড়াও তার ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুর করা হয়।
সাংবাদিক নাদিম ও তার স্ত্রীর উপর হামলার ঘটনায় হামলাকারী রাসেল খন্দকারকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম স¤্রাট জানান, হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে, ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। সাংবাদিক নাদিমের উপর হামলার ঘটনায় বকশীগঞ্জের কর্মরত সকল সাংবাদিক তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা অবিলম্বে অন্যান্য হামলাকারীদের দ্রæত গ্রেপ্তারের দাবি জানান।