শনিবার, ১০ই জুলাই, ২০২৬ ইং, ভোর ৫:০৩
শিরোনাম :
সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ স্নাতক পর্যন্ত নারীশিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ বিটিএমএ’র কমিটি গঠন :সভাপতি হুমায়ুন,সম্পাদক শাহিন, অর্থ সম্পাদক: মামুন বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয়

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় বরিশালে ৫ ফার্মেসিকে লাখ টাকা জরিমানা

ডেস্করিপোর্ট  মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়, ফিজিশিয়ান স্যাম্পল ও অননুমোদিত ওষুধ বিক্রি করায় বরিশালে পাঁচ ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

সোমবার (২৬ জুলাই) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের এলাকায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈয়ের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর, মহিউদ্দিন আল হেলাল ও আতাউর রাব্বির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় বরগুনা মেডিক্যাল হলকে ২০ হাজার টাকা, পলি মেডিকেল কে ১০ হাজার টাকা, জাহানারা মেডিক্যাল হলকে ৩০ হাজার টাকা, মহসিন মেডিক্যাল হলকে ৩০ হাজার টাকা এবং রূপালি মেডিক্যাল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জারিমানার এক লক্ষ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানের সময় প্রসিকিউশন অফিসার হিসেবে সহযোগিতা করেন বরিশালের ওষুধ তত্ত্বাবধায়ক অদিতি স্বর্ণা।

এসময় আইন-শৃঙ্খলা রক্ষা ও গণসচেতনতা কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করেন বিজিবি ও মেট্রোপলিটন পুলিশ। জব্দকৃত ওষুধ পরে ধ্বংস করা হয়।

বিকেলে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বরত সহকারি কমিশনার সুব্রত বিশ্বাস অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।