রবিবার, ৪ঠা জুলাই, ২০২৬ ইং, রাত ২:০৯
শিরোনাম :
আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী আরাগচি-গালিবাফকে হত্যার ছক ইসরায়েলের, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র জলবায়ুগত কারণে জুলাই-আগস্টে দেশে বন্যার শঙ্কা বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ মানবতাবিরোধী অপরাধ: হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড

ময়মনসিংহে একদিনে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু

ডেস্করিপোর্ট  ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়।
এদের মধ্যে আটজন করোনায় এবং আটজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, গত ২৪ ঘণ্টা করোনায় মৃতদের মধ্যে ময়মনসিংহের পাঁচজন, নেত্রকোনার দুই এবং টাঙ্গাইলের একজন রয়েছেন।

এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের পাঁচজন, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জের একজন করে।

এছাড়া করোনা ইউনিটে বর্তমানে ৪৯০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৮৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৫৩ টি নমুনা পরীক্ষা করে ২০৭ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।