শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:১৪
শিরোনাম :
বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর! বরিশালের এআরএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু ঔষধ প্রশাসনের মহাপরিচালক আলমগীর হোসেন ও বায়োজেন ফার্মাসিউটিক্যালস কে জড়িয়ে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ

গাবতলী থেকে হেলেনা জাহাঙ্গীরের ২ ‘সহযোগী’ গ্রেফতার

ডেস্করিপোর্ট  রাজধানীর গাবতলী এলাকা থেকে আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরের দুই ‘সহযোগীকে’ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

তারা হলেন- হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরী। মঙ্গলবার সকালে তাদের গ্রেফতার করা হয়।

র‍্যাবের দাবি, গ্রেফতার দুজন হেলেনা জাহাঙ্গীরের অন্যতম দুই সহযোগী।

হেলেনা জাহাঙ্গীর ‘আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠন করে আলোচনায় আসেন। এরপর আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

গত বৃহস্পতিবার রাতে র‌্যাবের একটি দল হেলেনার গুলশান-২ এর ৩৬ নম্বর সড়কের পাঁচ নম্বর বাসায় প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযান শেষে তাকে আটক করে। এ সময় উদ্ধার করা হয় বিদেশি মদ, ওয়াকিটকি সেট, ফরেন কারেন্সি (বিদেশি মুদ্রা), ক্যাসিনো খেলার সরঞ্জাম এবং হরিণ ও ক্যাঙ্গারুর চামড়া।

আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

পরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হয়।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী রিমান্ডের এ আদেশ দেন।