মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং, সকাল ৭:২৫
শিরোনাম :
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতির মায়ের অস্ত্রোপচার রোববার: সুস্থতা কামনায় সর্বস্তরের দোয়া প্রার্থনা বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা সুলতানার নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অভিনন্দন

সিলেট-৩ আসনের উপনির্বাচন ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্নের নির্দেশ

ডেস্করিপোর্ট  সিলেট-৩ আসনের উপনির্বাচন আগামী ১০ আগস্টের পর থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই তারিখের মধ্যে সুবিধাজনক সময়ে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে বলা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চ্যুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

স্থানীয় সাতজন বাসিন্দা এবং ছয় আইনজীবীর আবেদনের পর করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি বিবেচনায় নিয়ে নির্ধারিত ২৮ জুলাই উপনির্বাচনে ভোটগ্রহণ ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছিলেন হাইকোর্ট।২৬ জুলাইয়ের ওই আদেশের পর নির্বাচন কমিশন (ইসি) ওই নির্বাচন স্থগিত করে।

বৃহস্পতিবার বিষয়টি আদালতে উপস্থাপনের পর ৭ সেপ্টেম্বরের আগে সিলেট-৩ আসনে ভোটের নতুন তারিখ সুবিধাজনক সময়ে নির্ধারণ করতে পারবে নির্বাচন কমিশন-এমন আদেশ দেন হাইকোর্ট।

এর আগে ভোট স্থগিত রাখার অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে আইনি নোটিশ দেওয়া হয়েছিলো। সুপ্রিম কোর্টের পাঁচ আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ নোটিশ দিয়েছিলেন।