শামীম আহমেদ:বরিশাল জেলার আগৈলঝাড়ায় বিভাগীয় বেবী হোমে শিশুদের জন্য জেলা প্রশাসকের দেয়া ঈদ উপহারের বিশেষ খাবারে তৃপ্ত হল আশ্রিত অনাথ শিশুরা।
ইউএনও বললেন ছোটমনি নিবাসের শিশুদের পাশে দাড়িয়ে মানবতার অনন্য উদাহরণ রাখলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বেবী হোমে আশ্রিত অনাথ শিশুদের সাথে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের ঈদ উপহারের বিশেষ খাবার খেলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস।
নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস জানান, ঈদ-ঊল-আযহা উপলক্ষে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বেবী হোমে আশ্রিত শিশুদের খাবারের জন্য একটি খাসি উপহার দেন। ঈদের সময় অন্যান্য ব্যবস্থাপনায় বিশেষ খাবারের ব্যবস্থা থাকায় মঙ্গলবার ওই শিশুদের জন্য দেয়া খাসির মাংস, ভর্তা, সবজির বিশেষ খাবার খেয়ে তৃপ্ত হল আশ্রিত অনাথ শিশুরা।
এসময় বেবী হোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদ, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায়, আমার বাড়ি আমার খামার প্রকল্প ম্যানেজার সুব্রত হালদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তপন বসু ও বেবী হোমের মাদার ও কর্মচারীরা।