মঙ্গলবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ২:৫৭
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

বরিশালে মোবাইল কোর্ট অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর সার্বিক নির্দেশনায় নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকাল ৫ টায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় আদি বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে, খাদ্যদ্রব্যে মোড়ক ও লেভেল ব্যবহার না করার অপরাধে। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ৪১ ধারা অনুযায়ী ৫০০০ টাকা এবং আল-কায়েদ হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করার দায়ে। ভোক্তা অধিকার আইনের ৪৩ ধার‍্য অনুযায়ী ৭,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সুব্রত বিশ্বাস দাস।
এসময় আরো উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরিশাল, মনীষা আহমেদ। প্রসিকিউশন অফিসার হিসেবে বিএসটিআই এর ইন্সপেক্টর, নিখিল রায় ও সিটি কর্পোরেশনের স্যানিটারি ইন্সপেক্টর, এনামুল হক প্রসিকিউশন প্রদান করেন।
পরে সুরভী ফিলিং স্টেশন এবং ইসরাইল ফিলিং স্টেশনের মোবাইল কোর্ট পরিচালনা করা হলে। দুটি ফিলিং স্টেশনে পেট্রোল, ডিজেল, অকটেন পরীক্ষা করে সঠিক মাপ পাওয়া যায়। আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।