মঙ্গলবার, ৬ই জুলাই, ২০২৬ ইং, রাত ২:০৮
শিরোনাম :
বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ সাংবাদিক মামুন-অর-রশিদ : সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক নিবেদিত যাত্রা স্কুলের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থী-অভিভাবকদের উত্ত্যক্ত করায় ৪ কিশোর গ্যাংয়ের সদস্য আটক বরিশালের নতুন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ আওয়ামী লীগের সুবিধাভোগী শক্তিশালী সিন্ডিকেট বিআইডব্লিউটিএ এখনো সক্রিয় বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এ স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে যোগ দিলেন আহমেদ বায়েজিদ মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখম বরিশাল পেশাজীবী ফোরামের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বাল্যবিবাহ বন্ধে অভিযান, অফিস ছেড়ে পালালেন কাজী

ষড়যন্ত্রকারীরা ভেবেছিল, বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে,কিন্তু সেটি সম্ভব হয়নি:ওবায়দুল কাদের

ডেক্স রিপোর্ট:আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,বঙ্গবন্ধুর রক্তে ভিজে আছে বাংলার মাটি। বন্দুকঘেরা পরিবেশে টুঙ্গিপাড়া গ্রামে বঙ্গবন্ধুর জানাজা পড়তে অনুমতি দেয়া হয়েছিল। ইতিহাসের মহানায়ক অথচ ৫৭০ সাবান জুটেছিল তার দাফনের কাজে। কোনোরকমে মাটিচাপা দিয়েছিল তারা।ষড়যন্ত্রকারীরা ভেবেছিল, বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে। কিন্তু সেটি সম্ভব হয়নি।

আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জাতীয় শোক দিবসের আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগস্ট এলেই বিএনপি দিশেহারা হয়ে যায়। তবে তারা যতই দায় এড়ানোর চেষ্টা করুক না কেন, জনতার আদালতে প্রমাণ হয়ে গেছে- ১৫ ও ২১ আগস্টের হোতা বিএনপি।

পলাশীর ষড়যন্ত্রের পুনরাবৃত্তি ঘটেছে পচাত্তরের ১৫ আগস্ট এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পঁচাত্তরে ইয়ার লতিফ ছিল, মীর জাফর আলী খান ছিল, সেনাপতি রায়দুর্লভ ছিল। পঁচাত্তরে পলাশীর ষড়যন্ত্রের পুনরাবৃত্তি ঘটেছিল।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর রক্তে ভিজে আছে বাংলার মাটি। বন্দুকঘেরা পরিবেশে টুঙ্গিপাড়া গ্রামে বঙ্গবন্ধুর জানাজা পড়তে অনুমতি দেয়া হয়েছিল। ইতিহাসের মহানায়ক অথচ ৫৭০ সাবান জুটেছিল তার দাফনের কাজে। কোনোরকমে মাটিচাপা দিয়েছিল তারা।

ষড়যন্ত্রকারীরা ভেবেছিল, বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবে। কিন্তু সেটি সম্ভব হয়নি।

জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে যাওয়ার সুযোগ করে দিয়েছেন মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘মনে করেছিল এ মুজিবকে বাংলাদেশ ভুলে যাবে। সেই খুনিদের তারা নিরাপদে বিদেশে যাওয়ার সুযোগ করে দিল- কে? তিনি সেনাপতি রায়দুর্লভ, সেনাপতি ইয়ার লতিফের প্রেতাত্মা সেনাপতি জিয়াউর রহমান।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, রাজনীতিতে ষড়যন্ত্রের পথ বেছে নেয়া ছাড়া বিএনপির আর কোনো পথ খোলা নেই। তারা সবক্ষেত্রে ব্যর্থ।

ওবায়দুল কাদের বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বিদেশি কিছু এনজিওর সঙ্গে ষড়যন্ত্র করেছে বিএনপি। এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে।’