আল- মামুন,ফুলবাড়ী প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রুম্মান আক্তার এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুর সালাম চৌধুরীর সভাপতিত্বে সকালে ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় খরিপ-২ মৌসুমে মাসকলাই চাষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের বিনামূল্যে রাসায়নিক সার ও মাসকলাই বিতরন করা হয়।
উপজেলায় ১২০বিঘা জমিতে, ১২০ জন কৃষকের মাঝে ১০কেজি ডিএফপি, ৫কেজি এমওপি সার ও ১কেজি মাসকলাই প্রদান করা হয়।
এ সময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর দিনাজপুর জেলার উপ-পরিচালক তৌহিদুর ইসলাম।
বিশেষ অতিথি , উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এটিএম হামীম আশরাফ, কৃষি সম্প্রসারণ অফিসার রুম্মান আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী , মহিলা ভাইস চেয়ারম্যান নিরু সামসুন্নাহার।
অন্যান্যদের মধ্যে কাজিহাল ইউপির মানিক রতন, আদালীপুর ইউপি মোজাফর হোসেন সরকার, শিবনগর ইউপির মামুনুর রশিদ চৌধুরী বিপ্লব চেয়ারম্যান, প্রান্তিক কৃষকগণ,সংশ্লিষ্ঠ দপ্তরের সকল কর্মকর্তা ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।