রবিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং, রাত ৪:২৪
শিরোনাম :
বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় সাংবাদিক সুরক্ষা পরিষদের গভীর উদ্বেগ প্রকাশ বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড.মাহফুজুর রহমানের শপথ গ্রহণ বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও কমলো যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম উদীয়মান শক্তিতে পরিণত হচ্ছে ইরান দেড় মাসের শিশু উদ্ধার,এসআই রুহুল আমিনের নেতৃত্বে গ্রেপ্তার তিন নারী কারাগারে বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুলাই যোদ্ধার মৃত্যুতে কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি এনসিপি মেয়রপ্রার্থীর!

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে খুনিরা তার স্বপ্নকে মুছে ফেলতে চেয়েছিল

ডেস্করিপোর্ট  আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, খুনিরা ১৫ আগস্টের কালো রাতে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে তার স্বপ্নকে মুছে ফেলতে চেয়েছিল। তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এবং মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস কাজ করছেন।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। আইনমন্ত্রী ভার্চুয়ালি সভায় যোগ দেন।

আইনমন্ত্রী বলেন, জিয়াউর রহমান, হুসেইন মুহাম্মদ এরশাদ ও খালেদা জিয়ার শাসনামলে বঙ্গবন্ধুর সব স্মৃতি মুছে ফেলার চেষ্টা হয়েছিল। তারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশ-বিদেশে সরকারি চাকরি দিয়েছিলেন। এ সময় আইনমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবসে এলাকার অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এমজি হাক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী মো. আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূঁইয়া বকুল, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী।