বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৭:৪৪
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণ করার পর ধর্ষণের অভিযোগে মো: রাজু (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৮ আগষ্ট) সকালে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন থেকে তাকে আটক করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান।দুপুরে ওই স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আটক মো: রাজু জেলার পীরগঞ্জ উপজেলার ভাবনাগঞ্জ একতিয়ারপাড়া গ্রামের রফিকুল ইসলাম ছেলে। সম্পর্কে ধর্ষক রাজু ওই মেয়েটির পাতানো চাচা হবে বলে জানা গেছে।
পরিবারের বরাতে ওসি আশিকুর রহমান বলেন, প্রায় সময় পীরগঞ্জের রাজু সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি গ্রামের ৬ষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীর বাড়িতে যাতায়াত করত। এভাবেই রাজু ও ওই মেয়েটির পরিবারের সাথে তার একটি ভালো সম্পর্ক তৈরি হয়।
প্রতি দিনের ন্যায় মঙ্গলবার সকালে স্কুলছাত্রীটি বাড়ির পাশের বালাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে যায়। কিছুক্ষণ পরে রাজু ওই স্কুলে গিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের জানান স্কুলছাত্রীর দাদী রেজিয়া বেগম খুবই অসুস্থ্য।
এ কথা বলে স্কুলছাত্রীকে স্কুল থেকে বের করে অপহরণ করে রাজু এবং স্কুলছাত্রীকে জোরপূর্বক গাড়িতে তুলে দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলায় নিয়ে যায়। সেখানে জোরপূর্বক দিনভর স্কুলছাত্রীকে ধর্ষণ করার পর তাকে ফেলে পালিয়ে যায় রাজু।পরে পরিবারের লোকজন খোঁজখবর নিয়ে স্কুলছাত্রীকে না পেলে থানার স্মরণাপন্ন হয়।
এরপর পুলিশ সেতাবগঞ্জ থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে এবং বেগুনবাড়ি থেকে ধর্ষণ রাজুকে আটক করে।স্কুলছাত্রীর বাবার সঙ্গে থানায় কথা হলে তিনি বলেন, রাজু আমার মেয়েকে ভুল বুঝিয়ে স্কুল থেকে অপহরণ করার পর ধর্ষণ করেছে। আমি রাজুর কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
এ ঘটনায় সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান, ওসি আশিকুর রহমান পিপিএম-সেবা ।