শনিবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:০৭
শিরোনাম :
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ বিএনপি নেতা কামরুজ্জামান ছালেহের পিতার মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক প্রকাশ জনপ্রশাসনের কাজে অসহযোগিতাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

সাত কলেজে ভর্তির আবেদনের সময় বাড়লো

ডেস্করিপোর্ট  ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজের স্নাতক শ্রেণির ২০২০-২১ শিক্ষাবর্ষের বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি আবেদনের সময় ১০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১০ জুলাই থেকে অধিভুক্ত সাত কলেজের ভর্তি আবেদন শুরু হয়ে ২০ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষার্থীরা আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

অধিভুক্ত এসব কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট ৩০ অক্টোবর এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নির্ধারিত তারিখে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে পরিস্থিতি খারাপ হলে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হতে পারে।