শনিবার, ১৬ই অক্টোবর, ২০২৬ ইং, রাত ২:৪৮
শিরোনাম :
বিএম কলেজে আপত্তিকর অবস্থায় বহিরাগত তরুণ তরুণী আটক বিএম কলেজের ছাত্রীনিবাসে চোর আতঙ্ক, নিরাপত্তাহীনতায় শিক্ষার্থীরা নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যা, সাংবাদিক সুরক্ষা পরিষদের নিন্দা দেশে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নয়, সব নাগরিকের পরিচয় বাংলাদেশি: সমাজকল্যাণমন্ত্রী আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ বরিশাল চরকাউয়ায় মসজিদ-মন্দিরের নানা অব্যবস্থাপনা, দ্রুত সমাধান জরুরী সিসা দূষণ প্রতিরোধে বিএম কলেজে সচেতনতামূলক কর্মসূচি নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নেত্রকোনায় প্রকাশ্যে সাংবাদিককে গুলি করে হত্যা বিআরটিসি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নাম ও প্যাড ব্যবহার করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপনের প্রতিবাদ

বরিশালে ইউএনওর বাসায় হামলায় গ্রেফতার ১২

ডেস্করিপোর্ট  বরিশাল সদর উপজেলার ইউএনওর বাসায় হামলা, ভাঙচুর ও পুলিশ-আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুই পুলিশ সদস্য বাদী হয়ে কোতোয়ালি মডেল থানা দুটি মামলা দায়ের করেছেন। মামলায় নামধারী ৪০ জন এবং অজ্ঞাতনামা কয়েকশ’ ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলায় সরকারি কাজে বাধা দান, পুলিশ সদস্যদের ওপর হামলা, সড়কে যানবাহন চলাচলে বাধাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। এ দুই মামলায় ১২ জনকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম।

জানা যায়, মামলায় যাদের গ্রেফতার দেখানো হয়েছে তারা সবাই শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার রাতে বরিশাল সদর উপজেলা ইউএনও’র বাসভবনে দুষ্কৃতিকারীদের হামলার ঘটনা ঘটে। এসময় আনসার ও পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালান। সংঘর্ষে গুলিবিদ্ধ হন ওসি ও প্যানেল মেয়রসহ সাত জন। এছাড়া কমপক্ষে ৩০ জন আহত হন বলে অভিযোগ পাওয়া গেছে।