শামীম আহমেদ পানিসম্পদ প্রতিমন্ত্রী’র পক্ষ থেকে বরিশাল নগরীর ২৪ নং ওয়ার্ডের অসহায় ও দুস্থ এক হাজার পারিবারের মাঝে প্রধানমন্ত্রী’র উপহার সামগ্যী বিতরণ করা হয়।
পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম’র পক্ষে থেকে নগরীর ২৪নং ওয়ার্ডের অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক ছাত্র নেতা সমাজসেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন ও ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর শরীফ আনিসুর রহমান।
আজ শনিবার (২১ আগষ্ট) সকাল সাড়ে ১০টার সময় বরিশাল নগরীর ২৪নং ওয়ার্ডের মহিলা-পুরুষ এক হাজার অসহায় পারিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের সাবেক সহ-সভাপতি মীর আমির উদ্দিন মোহন, বিসিসি’র ১নং ওয়ার্ড কাউন্সিলর আমির বিস্বাস, ২০নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমানবিপ্লব, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার, ২৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক নেতা সুলতান মাহামুদ হাওলাদার, ২০নং ওয়ার্ড আ’লীগের সাবেক সভাপতি মনিবুর রহমান, ২৩নং ওয়ার্ড আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.আক্তার হোসেন রিপন, মহানগর যুবলীগের সদস্য মিজানুর রহমান মিল্টন, মহানগর যুবলীগের নেতা আতিকসহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা।