বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং, রাত ৮:২৪
শিরোনাম :
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সুদানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশে বিদ্রোহী গোষ্ঠীর হামলায় শিশুসহ নিহত ২৭ নরসিংদীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭ ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত পরিচ্ছন্ন ও নান্দনিক বরিশাল সদর উপজেলা বিনির্মাণে ইউএনও ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় পেলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির বরিশালে বার্তা সম্পাদক ফোরামের নতুন সভাপতি বাবলু, সম্পাদক রুবেল ও সহ-সাংগঠনিক সম্পাদক বায়েজিদ

২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় কার্যকরের দাবিতে ফুলবাড়ীতে বিক্ষোভ

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি  ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন ও হামলার সাথে জড়িত পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকরের দাবিতে এবং ইতিহাসের নৃশংস তম হত্যাকান্ডের ১৭তম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ ফুলবাড়ী উপজেলা শাখার নেতা-কর্মীরা।

রক্তাক্ত ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় জড়িতদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবিতে শনিবার দুপুরে উপজেলার প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। মিছিল শেষে উপজেলা সদরের জিরো পয়েন্টে সমাবেশ অনু্ষ্ঠিত হয়। সমাবেশে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে রাত ১২ টা ১ মিনিটে ভয়াল ২১ শে আগস্টের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও স্মরণে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আলোকশিখা প্রজ্জ্বন করা হয়।