বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ ইং, বিকাল ৫:২৬
শিরোনাম :
কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণের অভিযোগ উপ কর কমিশনার শফিকুল হায়াতের বিরুদ্ধে নেতানিয়াহু অধ্যায়ের শেষ,শপথ নিলেন ইসরায়েলের পার্লামেন্ট সদস্যরা বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান বরিশালে জেলা ছাত্রদল নেত্রী অনন্যা কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি বরিশালে বিএম কলেজ ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক বিএমপি’র বন্দর থানায় মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে ওসি সনজিত চন্দ্র নাথ বরিশালে ফিরোজ ও এনায়েতের নেতৃত্বে ২৪ নং ওয়ার্ড বিএনপির বর্ণাঢ্য র‍্যালি বাঁধনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএম কলেজে আলোচনা সভা, র‍্যালি ও বৃক্ষরোপণ বিএম কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বরিশাল মেট্রোপলিটন কলেজে আলোচনা সভা

বরিশালে করোনা আক্রান্তে ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

ডেস্করিপোর্ট  বরিশাল বিভাগে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বিগত ২৪ ঘন্টার ব্যবধানে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণ কারীদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৩ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়। করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে বরিশালে একজন ও ভোলায় দুইজন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় বিভাগে নতুন করে ১৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে ৩ জন এবং করোনা আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করেন। এছাড়া বিভাগের অন্যান্য জেলা ও উপজেলা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শেবাচিমের পরিচালকের কার্যালয় এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, নতুন মৃত্যু নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট ৬৪০ জনের মৃত্যু হয়েছে।

এছাড়াও বিগত ২৪ ঘন্টার ব্যবধানে ১৩৩ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগের মোট আক্রান্ত ৪৩ হাজার ২৩৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৫৩৫ জন।

এদিকে শেবাচিমের আরটি পিসিআর ল্যাবে নমূনা পরীক্ষায় করোনা শনাক্তের হার সর্বশেষ বুধবার রাতের রিপোর্টে ২০ দশমিক ৮০ শতাংশ।

শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ৩৩৩ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩৯২ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত করোনা ওয়ার্ডের ৩শ’ বেডের স্থলে চিকিৎসাধীন ছিলেন ১১২ জন রোগী।