বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ ইং, সকাল ৮:৪৮
শিরোনাম :
বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ নলছিটিতে ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সচেতনতায় তরুণ-তরুণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত তারুণ্যের নলছিটির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাগরদী মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনকে ফের হয়রানী, সুষ্ঠু তদন্ত দাবি! ২৮ অক্টোবর ইতিহাসের এক জঘন্যতম কালো অধ্যায়: অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: আইসিটি মন্ত্রী সামাজিক বৈষম্য দূরীকরণ ও ডিজিটাল সচেতনতায় নলছিটিতে সংলাপ অনুষ্ঠিত বরিশালে সুদ ও তাবিজ বিতর্কে মসজিদের ইমাম: পরিবর্তনের দাবি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর :কনস্যুলেটের দুর্বলতা ছিল কিনা,জানতে চেয়েছে সংসদীয় কমিটি

মাদক ব্যবসায়ীরা শান্তিতে ঘুমাতে পারবে না- কুড়িগ্রাম পুলিশ সুপার

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কান মাদক ব্যবসায়ী শান্তিতে ঘুমাতে পারবে না। মাদক ব্যবসায়ীরা প্রভাবশালী হলেও তাদের ছাড় দেয়া হবেনা বলে জানিয়েছেন কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম।

বৃহস্পতিবার (২৯ আগষ্ট) বিকেলে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বিপিএম।

তিনি আরো বলেন, নাগেশ্বরীর দুইশত জনের তালিকা তার হাতে আছে। তার নেতৃত্বে সাড়াশি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে। রামখানা ইউনিয়নে একটি পুলিশি চেকপোষ্ট বসানোর পরিকল্পনার কথা জানান তিনি। এসময় উপস্থিত জনতা পুলিশ সুপারের কথায় হাততালি দিয়ে সমর্থন জানায়।

জনগণের এক প্রশ্নের উত্তরে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, যদি কোন মাদক ব্যবসায়ী/সেবি সাধারণ মানুষকে হুমকি/ ভয়ভীতি দেখায় তাহলে সরাসরি তার ফোন নম্বরে জানানোর কথা বলেন। এলাকাবাসীকে সচেতন হওয়ার পরামর্শ দেন পুলিশ সুপার।

এসময় রামখানা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী অফিসার নুর আহম্মেদ মাছুম, অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল আল মাহমুদ হাসান, নাগেশ্বরী সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান, নাগেশ্বরী থানা কর্মকর্তা রওশন কবীর প্রমুখ।

মাদক বিরোধী সমাবেশে দুই নারীসহ ৩৬ জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পন করে।পরে পুলিশ সুপার তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।
সমাবেশে সম্মানিত ব্যক্তিবর্গসহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।