শনিবার, ১লা আগস্ট, ২০২৬ ইং, বিকাল ৪:০৯
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

ঠাকুরগাঁও সীমান্তে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও:ঠাকুরগাঁও য়ে সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহীনি বিএসএফ।

আটকতকৃতরা হলেন- হরিপুর উপজেলার পশ্চিম আটঘরিয়া গ্রামের আইজুল হকের ছেলে রুবেল (২৫), একই এলাকার জয়নুল হকের ছেলে মাহাবুব (১৬), দক্ষিণ আটঘরিয়া গ্রামের আইজুল হকের ছেলে জামাল (২২) ও মিনমিন চাদর গ্রামের সামসুল হকের ছেলে মাসুদ (১৮)।

বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় এবং শুক্রবার সকালে ভারতের উত্তরদিনাজপুর জেলার গোয়ালপুকুর থানায় তাদের হস্তান্তর করা হয়।

বিজিবির পক্ষ থেকে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ফুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয় এবং তাদের কাছে আটককৃত বাংলাদেশীদের ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়। তবে তাদের পক্ষ থেকে জানাযায়, আটক বাংলাদেশিদের ভারতীয় পুলিশে হস্তান্তর করে দিয়েছেন তারা।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ বলেন, তারা ৬ মাস আগে দিনমজুরির কাজের জন্য অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। বৃহস্পতিবার বিকেলের দিকে বাংলাদেশে ফেরার সময় তারা বিএসএফ এর হাতে ধরা পড়েন।