শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:২১
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

ভোলায় অটো বোরাকের ধাক্কায় এক কণ্যা শিশু নিহত

ভোলা প্রতিনিধি:ভোলার চরফ্যাসনে অটো বোরাকের ধাক্কায় তানিশা(৭) নামের এক কণ্যা শিশু নিহত হয়েছে। শুক্রবার (৩০আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে কাইমুদ্দির মোড় এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত তানিশা চরফ্যাসন পৌর ৩নং ওয়ার্ডের ইউছুফের মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, তানিশা সকালে মায়ের সাথে জনতা বাজার নানা বাড়ী যাওয়ার পথে কাইমুদ্দির মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুত গতিগামী একটি আটো বোরাক তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন,পুলিশ ঘাতক আটো বোরাকটি আটক করেছে। চালককে আটক করা যায়নি তবে চেষ্টা চলছে।