শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং, দুপুর ১:১৭
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

পাথরঘাটায় দুই মাদকসেবীর কারাদণ্ড

ডেক্স রিপোর্ট:বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় গাঁজা সেবনের দায়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৩১ আগস্ট) সকালে পাথরঘাটা পুলিশ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠিয়েছে।

এর আগে শুক্রবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের মৃত বাবুল খানের ছেলে মো. সজিবকে (২৩) এক বছর ও রায়হানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জাকির শিকদারের ছেলে মো. শাওনকে (১৮) ৩ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির জানান, রাতে নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া জলিলের বাড়ি সংলগ্ন ব্রিজের উপরে বসে দু’জন গাঁজা সেবন করছে। এমন খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তাদের গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের তারা দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ১ বছরের ও একজনকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।