শাহেদুর রহমান জুনেদ, সিলেট প্রতিনিধি:সিলেটের সুরমা নদীর উপর নির্মিত নগরীর প্রবেশদ্বার হিসেবে খ্যাত ক্বীন ব্রীজ দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
দীর্ঘদিনের পুরাতন জরাজীর্ণ এই ব্রীজটি সংষ্কার কাজের জন্য শনিবার দিবাগত রাত ১২টার(১সেপ্টেম্বর) পর থেকে পথচারীদের চলাচল উম্মুক্ত রেখে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেয় সিলেট সিটি করপোরেশন। কয়েক বছর আগে থেকে এই ব্রীজের উপরে ভারী যানবাহন চলাচল বন্ধ করা হয়। শুধু মাত্র হালকা যানবাহন চলাচল উম্মুক্ত ছিল। ব্রীজের উপর যাতে যানবাহন প্রবেশ করতে না পারে সে জন্য উভয় প্রান্তে পুলিশের অবস্থানও দেখা গেছে।
এসময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন,সিলেটের ঐতিহ্যবাহী এই ব্রীজটি কে আরোও দৃষ্টিনন্দন করার জন্য সিলেটের বিভিন্ন নাগরিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করে সবার মতামত নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্রীজটির জীর্ণ দশার কারনে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। সংষ্কার কাজ সম্পন্ন হওয়ার পর প্রকৌশলীদের পরামর্শক্রমে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
কয়েক বছর আগে থেকে এই ব্রীজের উপরে ভারী যানবাহন চলাচল বন্ধ করা হয়। শুধু মাত্র হালকা যানবাহন চলাচল উম্মুক্ত ছিল।সিলেটের ঐতিহাসিক কীন ব্রীজটি নির্মাণের জন্য ১৯৩৩ সালে উদ্যোগ নেওয়া হয় এবং কাজ সম্পন্ন করে ১৯৩৬ সালে আনুষ্ঠানিক ভাবে খুলে দেয়া হয়।