বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ ইং, রাত ৯:৫৩
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

জাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ডেস্করিপোর্ট  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদ ও বিচার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কটির দুপাশের যান চলাচল বন্ধ হয়ে গেলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

সোমবার দুপুরে স্মৃতিসৌধের দায়িত্বরত আনসার সদস্যদের মারধরে আহত জাবি শিক্ষার্থী নুর হোসেন বর্তমানে সাভার এনাম মেডিকেলে চিকিৎসাধীন।

কিছু কাপল ও দর্শনার্থীকে টাকার বিনিময়ে প্রবেশে অনুমতি দিয়েছিলেন কর্তব্যরত আনসার সদস্যরা।

এ ঘটনার প্রতিবাদ করায় ও ভেতরে থাকা দর্শনার্থীদের ভিডিও করতে যাওয়ায় বেদম মারধরের শিকার হয়েছেন জাবির ওই শিক্ষার্থী। সোমবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আহত নূর হোসেন জাবির প্রাণীবিদ্যা বিভাগের ২০১৬-১৭ সেশনের (৪৬ ব্যাচের) শিক্ষার্থী।