শনিবার, ১লা আগস্ট, ২০২৬ ইং, দুপুর ২:৫১
শিরোনাম :
হাফপ্যান্ট আর হুডি পরে নেতানিয়াহুর সাথে মার্কিন সিনেটরের বৈঠক চরামদ্দিতে পেনশনের টাকায় গড়া স্বপ্নে আঘাতঃ বিষ প্রয়োগে তিন পুকুরের মাছ নিধন মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ পরিষদের পক্ষ থেকে বরিশালের নবাগত জেলা রেজিস্ট্রারকে কে ফুলেল শুভেচ্ছা বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত এক স্বাচিপ নেতাকে হটিয়ে আরেক স্বাচিপ নেতাকে আনলো ড্যাব! জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ যুবলীগ নেতা,নতুন পরিচয়ে ভিন্ন কায়দায় চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্যমন্ত্রী আগস্টের মধ্যেই বাস্তবায়িত হচ্ছে নতুন পে-স্কেল হুথিরা কোথা থেকে হামলা চালাচ্ছে খুঁজে পাচ্ছে না সৌদি আরব

কুড়িগ্রাম সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন!

এজি লাভলু, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম-ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের নাগরিকদের চূড়ান্ত তালিকা (এনআরসি) বাদ পড়াদের সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে কুড়িগ্রাম সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্তে বিজিবির সদস্য সংখ্যা ও টহল বাড়ানো হয়েছে। কুড়িগ্রামের বিজিবি ২২, বিজিবি ৩৫ ও বিজিবি ১৫ ব্যাটালিয়নের পরিচালকদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।

কুড়িগ্রামের সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও রৌমারী উপজেলার সঙ্গে ভারতের আসাম রাজ্যের সীমান্ত রয়েছে। এছাড়াও জেলার ফুলবাড়ী, উলিপুর ও রাজীবপুর উপজেলার সঙ্গেও ভারতের সীমান্ত রয়েছে।

জেলার সদর, ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার সীমান্তের দায়িত্বে থাকা কুড়িগ্রাম বিজিবি ২২ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. জামাল উদ্দিন বলেন, ‘এনআরসি নিয়ে আমরা আগে থেকেই সতর্ক রয়েছি। চূড়ান্ত তালিকা প্রকাশের পর সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে টহল জোরদার করা হয়েছে। এছাড়াও বর্ডার আউট পোস্টের (বিওপি) দায়িত্বশীলদের সীমান্তবাসীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে তথ্য চাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান,‘কুড়িগ্রাম বিজিবি ২২ ব্যাটালিয়নের অধীন ভারতের আসাম সীমান্তবর্তী ৯টি বিওপি ক্যাম্পকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বিওপিগুলোতে পর্যাপ্ত জনবল রয়েছে। আমরা আশা করছি কোনও সমস্যা হবে না।’

এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সঙ্গে ভারতের আসাম রাজ্যের ধুবরি ও দক্ষিণ শালমারা মাইনকারচর জেলার প্রায় ৩২ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্ত এলাকায় বিজিবির ৯টি বিওপি রয়েছে যা জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের আওতাভুক্ত। এই সীমান্ত এলাকার প্রায় পুরোটাই কাঁটাতার ঘেরা থাকলেও পুশ-ইন এড়াতে বাড়তি নিরাপত্তার জন্য এই সীমান্ত এলাকাতেও সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি টহল জোরদার করেছে বিজিবি।

রৌমারী উপজেলার দাঁতভাঙা গয়াটাপাড়া ক্যাম্পের দায়িত্বে থাকা বিজিবি ৩৫ ব্যাটালিয়নের হাবিলদার কমল কৃষ্ণ সরকার বলেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের টহল দলের সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’

রৌমারী ও রাজীবপুর উপজেলার দায়িত্বে থাকা জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম বলেন, ‘আসাম পরিস্থিতিতে আমরা সীমান্তে বাড়তি সতর্কতা অবলম্বন করেছি। সীমান্তে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি টহল জোরদার করা হয়েছে।’